বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধায়নে যানবাহন চলাচল শুরু হয়েছে।
মহাসড়কের টাঙ্গাইলের ৬৫ কি.মি সড়কে বিপুল সংখ্যক পুলিশের তত্ত্বাবধায়নে টাঙ্গাইলের সীমানা অতিক্রম করছে যাত্রীরা। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে চালক ও যাত্রীরা।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ জনগণকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, ‘বিগত ১৮ দিনে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে দৈনিক গড়ে ৮ হাজার যানবাহন চলাচল করেছে। এর পাশাপাশি ময়মনসিংহ সড়কেও অনেক গাড়ি পার হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধায়নে আমাদের টাঙ্গাইলের ৬৫ কি.মি মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। মহাসড়কে পুলিশের মোবাইল বাড়ানো হয়েছে। পাশাপাশি বাস ও ট্রাকে আমরা সশস্ত্র পুলিশ তুলে দিয়েছি। পাশাপাশি টাঙ্গাইল থেকে যেসব বাস ঢাকামুখী হবে আমরা সেগুলোতেও পুলিশ দেবো। আশা করি এই ব্যবস্থাপনায় জনগণ নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবে।
জেআই





