বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বুধবার দুপুরে রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকা ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেলের নের্তৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ মিছিলটি বের করে।

এ সময় বিক্ষোভকারীদেরকে পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভংগ হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশকিছু গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, নাছির উদ্দিন শাওন, সাইদুর রহমান রয়েল, ছাএনেতা কোয়েল, এল.আই ফরহাদ, সাবেক সদস্য আলী আশফাক রবিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, এম এম মিজানুর রহমান, ইব্রাহিম ভুইঞা সাগর, নুর আলম, কে.এম সাখাওয়াত হোসাইন, আলাউদ্দিন, সালাউদ্দিন, সাইফুর রহমান, রঞ্জুসহ ২০/২৫ জন নেতা কর্মী।

এসএইচ