নড়াইল জেলা ডিবি পুলিশ মো: মামুন মাতুব্বর নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিচ ফেনিসিডিল সহ নড়াইল রূপগঞ্জ গোহাটা (নতুন বাস স্টান্ড) মোড় থেকে আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের নেতৃত্বে এস আই নয়ন পাটুয়ারী, এএসআই জহির, কনস্টেবল ইমরান গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ছেড়ে আসা যাত্রবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করে।
এ বিষয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদকের নীল ছোবল থেকে নড়াইল কে মুক্ত করবই। তিনি আরো বলেন, পুলিশ আর মাদক একসাথে থাকতে পারে না। হয় পুলিশ থাকবে না হয় মাদক থাকবে, এবং মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
জেড/উজ্জল





