রাজধানীর ভাসানটেক থানাধীন দেওয়ান পাড়ার লোহার ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি যুবকের নাম সোহেল। আরও খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জনানো হবে।

এমবি