নারায়ণগঞ্জে সদর উপজেলায় ইসমাইল হোসেন লাল (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্য রাতে উপজেলার ফতুল্লার পাগলা শাহীবাজার থেকে তাকে আটক করা হয়। ইসমাইল হোসেন লাল পাগলা শাহীবাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম শনিবার সকালে জানান, রাতে ইসমাইল হোসেন লাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। ইসমাইলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





