নীলফামারীতে ৭ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বুলবুল (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে জেলার ডোমার উপজেলার আমবাড়ী গ্রামের নানা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুলবুল দক্ষিণ কেতকীবাড়ি মাস্টারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, গত শনিবার বিকালে দক্ষিণ কেতকীবাড়ি মাস্টারপাড়া গ্রামের শোমারু ইসলামের ৭ বছরের মেয়েকে বাড়ির পার্শ্বে একটি জাম গাছের নিচে পড়ে থাকা জাম কুড়াচ্ছিল।
এ সময় প্রতিবেশী রমজান আলীর ছেলে বুলবুল ওই শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার রাতেই নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন সোমবার শিশুটির পিতা শোমারু ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি ধর্ষণের মামলা করেন (মামলা নং-৬, তারিখ-০৭/০৬/২০১৫ ইং)।
মামলা দায়েরের পর রাতেই এসআই আসাদের নেতৃত্বে একদল পুলিশ বুলবুলের নানা বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেএইচ





