ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুসহ (৩৫) একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই হত্যাকান্ড ঘটে।

নিহত অন্যরা হলেন রফিকের স্ত্রী পারুল আক্তার (২৫), দুই মেয়ে জিনিয়া (৬) ও রিমা (২)।
ঘটনাস্থলে থাকা ভালুকা থানার এএসআই সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তারের বিবস্ত্র লাশ পাওয়া যায়। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে। তবে কারা কেন তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

এমকে