বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া ভৈরব নদী থেকে ইয়াকুব আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সে স্থানীয় বাগদিয়া গ্রামের বেলায়েত সরদারের ছেলে।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই বিশ্বজিত জানান, ইয়াকুব আলীর লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী জানান, ইয়াকুব এলাকার চিহ্নিত মাদক সেবী। লাশ উদ্ধারের দুইদিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে বাগেরহাট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কেএইচ