জিয়া মোল্লা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিয়াউল মাতব্বর নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরতলীর পশ্চিম গঙ্গাবরদী এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জান জানান, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটান ঘটতে পারে।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ