রাজউকের পূর্বাঞ্চল এলাকায় নতুন একটি গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এটি দেশের ২৬তম গ্যাস ক্ষেত্র।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরো কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নতুন গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহেরও উদ্যোগ নেয়া হবে। এখানে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ শনিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





