পূর্বঘোষণা অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষার্থীদের পর এবার দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নুরানি মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকা দেয়ার সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন।

এত দিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদরাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। ফলে দেশের প্রায় ১৯ হাজার কওমি মাদরাসার ১৪ লাখের বেশি শিক্ষার্থী এবার পর্যায়ক্রমে টিকার আওতায় আসবেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ পেয়ছেন ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী।

রোববার রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

আজ সকালে মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নুরানি মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকা দেয়ার সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন।

এবিএস