পুরান ঢাকার সূত্রাপুরের কলতাবাজার এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। তার নাম রবিউল ইসলাম (২৬)। মঙ্গলবার সকালে উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিউলের বাবা মোহাম্মদ ফারুক মিয়া জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কলতাবাজারের আব্দুল হক লেনের বাসার সামনে থেকে তিনি ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করতে দেখেন। পরে বস্তার মুখ খুলে দেখেন তার ছেলে।
কে বা কারা রবিউলকে বস্তার মধ্যে রেখেছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। রবিউলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
[b]ঢাকা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]