বিদেশী বিনিয়োগকারীদেরকে তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি ও কৌশলগত ভালো অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ এখানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম-২০১৪ উদ্বোধন কালে তিনি এ আহ্বান করেন।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এফডিআই আকর্ষণকে আরো বিনিয়োগবান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর।’

বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেয়ায় বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ আকর্ষণে কী কী সুবিধা দিচ্ছি তা আপনারা প্রত্যক্ষভাবে যাচাই করুন।’

ঢাকা, ১৭ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ