গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় হাত খুইয়েছেন এক দর্শনার্থী।
মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটেছে। আহতের নাম অংকন (২৬)।
বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সাফারি পার্কে বেড়াতে যান অংকন। দুপুর দেড়টার দিকে তিনি পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধেরে। এক পর্যায়ে তার বাম হাতটি কুনুই থেকে ছিড়ে নিয়ে যায় বাঘ। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যায়।
জেআই





