খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী মহিলা মাদ্রাসায় আকস্মিক বজ্রপাতে ৯ ছাত্রী আহত হয়েছে।

মানিকছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শফিকুর জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে মহিলা মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৯ শিক্ষার্থী আহত হয়। আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতরা হল, আঁখি (১২), বিউটি আক্তার (১১), মিনা (১৩), সুমাইয়া আক্তার (১১), মুর্শিদা আক্তার (১০), জান্নাতুল ফেরদৌস (১১), নাসরিন (৭), জান্নাতুল ফেরদৌস (৭) ও আরিফা (৭)।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নুরুল ইসলাম।

কেএইচ