রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় আমিন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন মিয়া ভোলা জেলার লালমোহন উপজেলার বালামচর গ্রামের ইসমাইল পণ্ডিতের ছেলে।
নিহতের ছেলে আরিফুল ইসলাম জানান, তার বাবা সদরঘাট এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মী ছিলেন। সকালে রাস্তা পারাপারের সময় তার বাবা লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
এআই





