আজ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহনে সকাল ৭টা থেকে ১ ঘন্টা পর পর ঈদের নামাজের জামাতগুলো অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পর থেকেই নতুন পাঞ্জাবি-টুপি পড়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করে বায়তুল মোকাররমে। কেউ কেউ স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে এসেছে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে।
জাতীয় মসজিদে ঈদের নামাজের প্রতিটি জামাতে দেশের রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী সংসদ সদস্যসহ দেশের সকল শ্রেনীর মানুষ অংশগ্রহন করেন।
জাতীয় মসজিদে ঈদের নামাজের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং সকাল ১১টায় ঈদের ৫ম ও এ বছরের সর্বশেষ ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম মসজিদে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
জাতীয় মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের নিরাপত্তা দিতে মসজিদের চারপাশ ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে বায়তুল মোকাররম মসজিদের পুরো এলাকা।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন, মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন ক্বারী মোঃ আতাউর রহমান।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন চীফ খাদেম মোঃ বাহার মিয়া ।
চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এতে ইমামতি করেন ইস্ট লন্ডন জামে মসজিদের সাবেক খতীব ড. মাওলানা আবদুল কাইয়ুম আল আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ মুসলেহ উদ্দীন ।
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। এতে ইমামতি করেন , ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন, খাদেম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
ঢাকা, এমআর, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)





