অন্যদিকে, কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া ফরজ ও ওয়াজিব নামাজ বসে আদায় করা জায়েজ নয়।

নফল ইবাদতের গুরুত্ব

প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবাদত পালন করা আবশ্যক। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও গুরুত্বপূর্ণ। নফল আমল মানুষের আমলনামাকে সমৃদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়।

কিয়ামতের দিন ফরজ ইবাদতের ঘাটতি পূরণে নফল আমল কাজে আসবে বলে হাদিসে বর্ণনা রয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সঠিক হলে সে সফল হবে, আর নামাজে ত্রুটি থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে।

হাদিসে আরও এসেছে, কোনো বান্দার ফরজ নামাজে ঘাটতি থাকলে তার নফল নামাজের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে।
(সুনানে আবু দাউদ, হাদিস: ৮৬৪)

বসে নফল নামাজ পড়ার বিধান

সুস্থ ও সামর্থ্যবান ব্যক্তি নফল নামাজ দাঁড়িয়ে আদায় করলে সেটিই উত্তম। তবে কোনো শারীরিক সমস্যা না থাকলেও নফল নামাজ বসে পড়া বৈধ।

এ বিষয়ে হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, দাঁড়িয়ে নামাজ আদায় করা উত্তম। আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক সওয়াব পাওয়া যাবে।

(সহিহ বুখারি, হাদিস: ১১১৫)

ফরজ ও ওয়াজিব নামাজের ক্ষেত্রে বিধান ভিন্ন

নফল নামাজের ক্ষেত্রে বসে আদায়ের সুযোগ থাকলেও ফরজ ও ওয়াজিব নামাজের বিধান আলাদা।

কোনো গ্রহণযোগ্য কারণ বা শারীরিক সমস্যা ছাড়া ফরজ ও ওয়াজিব নামাজ বসে আদায় করা জায়েজ নয়। তাই সামর্থ্য থাকা অবস্থায় ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে।

সারকথা, নফল নামাজ বসে পড়া জায়েজ হলেও সামর্থ্য থাকলে দাঁড়িয়ে আদায় করাই উত্তম।

এস