রোববার বিকালে মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬০ দিন নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে অভ্যস্ত করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহসান হাবিব সপ্তু, আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের পৃষ্ঠপোষক আহসান উল্লাহ দেওয়ান বাদশাহ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজু পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিম আলী সিদ্দিকী এবং ৮ নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক এলাহি প্রমুখ।
এমএম





