চট্টগ্রামে প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বারসহ সাইফুল ইসলাম (২৬) ও কায়সার হামিদ (২১) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার পদুয়া তেওয়ারী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহজাহান জানান, সাইফুলকে নিয়ে প্রাইভেট কার চালাচ্ছিলেন কায়সার হামিদ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে চ্যালেঞ্জ করে প্রাইভেট কার থামানো হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুইজনের প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ওসি জানান, আটক দুইজনই টেকনাফের বাসিন্দা। দুইজনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে।
কেএইচ





