নারায়ণগঞ্জের আদালতপাড়ায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই আইনজীবী আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রতিবাদে দুপুর একটায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল ও সমাবেশ করে জেলা আইনজীবী সমিতির সামনে।

এ সময় বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের আইনজীবীরা পাশেই অবরোধের সমর্থনে সমাবেশ করতে থাকেন। এক পর্যায়ে বিএনপির মিছিলের ভেতর দিয়ে আওয়ামী লীগের মিছিল অতিক্রম করে। আবার আওয়ামী লীগের মিছিলের ভেতর দিয়ে বিএনপির মিছিল অতিক্রম করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। হাতাহাতিতে জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, আব্দুল বারী ভূঁইয়া, মাঈনুদ্দিন, আওয়ামী লীগ সমর্থক আইনজীবী রেহান শরীফ আহত হন।

সম্মিলত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা আনিসুর রহমান দীপুর দাবি, বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বহিরাগত যুবদল ছাত্রদল ও জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উতপ্ত করেছে।

এদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিল সমাবেশে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।

কেএইচ