চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৪ পিস ইয়াবা ও ৭৪ লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৫৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, অভিযানে চন্দনাইশ থেকে ৪৩৪ পিস ইয়াবা ও ৭৪ লিটার মদ উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ১৫৪ জনের মধ্যে নিয়মিত মামলার ২৪ জন এবং ১৩০ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি বলে জানান তিনি।
কেএইচ





