কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় জাহেরা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত জাহেরা খাতুন বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের হাজীবাড়ি এলাকার তাহেলুর রহমানে স্ত্রী।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে জাহেরা নিজের ফসলের খেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভৈরবমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমবি





