দেশব্যাপী ৬৮টি কারাগারে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া কারাগার ঘিরে মাঠে নেমেছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুধু কারা এলাকাই নয় আশপাশের বাসা-বাড়ি ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, সার্বিক নিরাপত্তাই বাড়নো হয়েছে। সব সময়ই কারাগারে নিরাপত্তা থাকে, তবে আগের তুলনায় এখন একটু বেশি।
এআই





