বরিশালে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

বরিশাল নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ‘ভাষানচরের তেতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ মন জাটকা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।’

বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে বরিশালের কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড। এসময় ৫০০০ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

এমই