সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ 'হ্যালো কলকাতা অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ১৪' ও 'আচার্য্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদকের' জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

আগামী ১৩ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় কলকাতা প্রেসক্লাবে সমাজকল্যাণমন্ত্রীকে ওই পদকে ভূষিত করা হবে।

এর আগের দিন ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় কলকাতা প্রেসক্লাবে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।

বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কলকাতার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএনআই গোপাল কৃষ্ণ রায়। সভাপতিত্ব করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ড. ধ্রুবজ্যোতি চ্যাটার্জি। বিশেষ অতিথি থাকবেন ডা. অজন্তা মিত্র বিশ্বাস (গবেষক, বিদ্যাসাগর কলেজ ফর উইমেন্স) এবং ড. অনিন্দ্য গোপাল মিত্র।

অনুষ্ঠানে দীনেশ চন্দ্র সেন স্মারক বক্তব্য রাখবেন ড. তরুণ মুখোপাধ্যায় (কলিকাতা বিশ্ববিদ্যালয়), মেদিনীপুর টাউন স্কুল হেরিটেজের প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, গবেষক লক্ষ্মী সাহা ও ড. অরূপ মিত্র।

কেএইচ