রাজধানীর ধানমন্ডিতে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে বেলাল হোসেন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৩ নম্বর শুক্রাবাদে এ দুর্ঘটনা ঘটে।
বেলাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আলতাফ মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী ফিরোজ মিয়া জানান, শুক্রবার সকালে কাজ করার সময় নির্মাণাধীন ১০তলা ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান বেলাল। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





