টাঙ্গাইল সদর উপজেলার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মোমেনুল হক নিক্সন ও তার স্ত্রী লিজা আক্তারকে ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার বটতলা বাজার এলাকায় নিজ বাসা থেকে ৩৫টি ইয়াবা ও ১২০০ টাকাসহ তাদের আটক করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১নং ওয়ার্ড কাউন্সিলর মোমেনুল হক নিক্সনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ইয়াবা ও ১২০০ টাকাসহ নিক্সন ও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করা হয়।
নিক্সন দির্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
ইআর





