কক্সবাজারের টেকনাফ উপজেলার আলুগোল্লা এলাকায় নাফ নদী থেকে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোররাত চারটার দিকে নাফ নদী থেকে ৬ লাখ ৯১ হাজার ১০৪টি ইয়াবা বড়ি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি বলছে, এর আনুমানিক দাম ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ২০০ টাকা। এটিই আটক ইয়াবার সবচেয়ে বড় একক চালান বলে জানিয়েছে তারা।

বিজিবি জানায়, ভোররাত চারটার দিকে নিয়মিত টহলের সময় একটি নৌকা থেকে ইয়াবার চালানটি আটক করে বিজিবি।

তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কাউকে আটক করা যায়নি।

ইয়াবাগুলো টেকনাফ ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে।

এমবি