বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, মঞ্জুরুল ইসলাম ভূইয়া, মোকাররম হোসেন খানসহ নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আজ সকালে জাগপা চট্টগ্রাম মহানগর কার্যালয়ে রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহ কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াতি ইসলামী রাজনৈতিকভাবে নিবন্ধিত এটি দল। তাদেরও সমান সুযোগ দিন। সুতরাং জোটের সকল বন্দীদের মুক্তি দাবি জানান।
জামায়াতে ইসলামী, বিএনপি, জাগপাসহ বিরোধী দলের উপর সরকারি দমন ও গণতন্ত্রের নামে মানবতাকে নিদারুনভাবে খুন করেছে বলে মন্তব্য করেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছ।
তিনা বলেছেন, গুম-খুন, মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রেখেই চলছে। স্বজনহারা মানুষের আর্তনাদে আজ আল্লাহর আরশ কাপছে। কিন্তু দেমাগ বুবুর বুক কাপেনি। দেমাগ বুবু দেশ কে আজ সর্বনাশের পথে নিয়ে গেছে। মনে রাখবেন স্বজনহারা মানুষের ধৈর্য্যরে বাধ ভেঙে গেলে কেউ ঘরে বসে থাকবে না। সুতরাং দেমাগ দেখাবেন না।
তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষের কপালে সরকার ৭০ টাকা কেজি চালের সিল মেরেছে। এখন আবার প্রতিবাদ করলে গুলি ও লাঠিতে মারে। জনগণের উপর লাল ঘোড়া দাবড়ানোর চেষ্টা করবেন না। বাম-ডান বুঝি না সকল রাজনৈতিক দলকে উন্মুক্ত সভা-সমাবেশের উপর নিপীড়ন বন্ধ করুন। গণতন্ত্রের সুন্দর পথ নোংরা করবেন না। জামায়াতের কেন্দ্রীয় নেতা-কর্মীদেরসহ জোটের সকল বন্দীদের মুক্তি দিন।
এএস





