নেত্রকোনায় মোবাইল ফোনে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পনারপাড়ুয়া গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে জেলার আটপাড়া উপজেলার মঙ্গলসিদ গ্রামের চন্দন চন্দ্র সুত্রধরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে গোপন ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়।

বারহাট্টা-কলমাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বারহাট্টা-কলমাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়েছে।

এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ