সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে ‘তারুণ্য’ নামের একটি স্বেচ্ছায় সেবামূলক সংগঠন।
সামাজিক সেবামূলক কাজের ধারাবহিকতায় পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শহরের বিপিন পার্কে তারা প্রতিষ্ঠা করে ‘তারুণ্য প্রজাপতি স্কুল’ নামে একটি বিদ্যালয়।
সেখানে বিপিন পার্কের আশেপাশের বস্তির সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা তাদের কাছ থেকে শিক্ষার সুযোগ পাচ্ছে। শিক্ষার গতিকে আরো বেগবান করতে তাদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী।
শুক্রবার বিকালে তারুণ্যের অস্থায়ী শিক্ষালয় শহরের বিপিনপর্কে শিক্ষাসামগ্রী বিতরণকলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র জনাব ইকরামুল হক টিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন তারুণ্য সংগঠনের উপদেষ্টা ও ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মো: সায়েম, তারুণ্যের উপদেষ্টা আনন্দমোহন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিদারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যকালে পৌর মেয়র জনাব ইকরামুল হক টিটু এমন মহৎ উদ্যোগের জন্য তারুণ্য সংগঠনের ভূয়সী প্রশংসা করেন ও তারুণ্য সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, তারুণের এই শ্রম কখনো বৃথা যেতে পারেনা। তারা এই টাকা নিজের জন্য ব্যয় না করে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য খরচ করছে। তারুণ্যের উত্তরোত্তর সাফল্য কামনা করে সামাজিক সেবামূলক কাজে সবসময় তারুণ্যের পাশে থাকারও ঘোষনা দেন পৌর মেয়র।
বই উৎসবটি পরিচালনা করেন তারণ্য সংগঠনের সভাপতি আল মাকসুদুল হাসান। এসময় উক্ত সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ





