ময়মনসিংহ জেলার ভালুকায় বাসচাপায় দুই পথচারীনারী নিহত হয়েছেন। ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির কাছে আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে।

সকালে মর্নিংওয়ার্ক করতে বের হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

ঢাকা, ৩ আগস্ট, টাইম নিউজ বিডি.কম,এসআর