বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কতা জানানো হয়।

এক শোক বার্তায় ড. মোমেন বলেন, নওশাদ কাইয়ুমের মৃত্যুতে আমরা একজন মেধাবী ও দক্ষ পাইলটকে হারালাম।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এবিএস