২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর এক রিপোর্টে বলা হয়েছে।

হিসাব অনুযায়ী প্রতিমাসে ১৮ জন প্রাণ হারিয়েছে বিচারবর্হিভূতভাবে। এরমধ্যে ১২ জন বিএনপির, ৩ জন আওয়ামী লীগের, ২১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্বজনদের গুলি করে হত্যা করেছে। ১০৮ জনের মধ্যে ৬৬ জন ক্রসফায়ারে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদের মধ্যে পুলিশের হাতে ৩৯ জন, র‌্যাবের হাতে ১৪ জন, যৌথ বাহিনীর হাতে ৮ জন, ২ জন র‌্যাব ও বিজিবির হাতে এবং ৩ জন কোস্টগার্ডের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭ জন মারা গেছে নির্যাতনে। এরমধ্যে ৬ জন পুলিশি নির্যাতনে এবং ১ জন র‌্যাবের নির্যাতনে। ৩০ জন মারা গেছে গুলিতে। এরমধ্যে পুলিশের গুলিতে ২০ জন, র‌্যাবের গুলিতে ৪ জন, বিজিবি’র গুলিতে ২ জন, যৌথ বাহিনীর গুলিতে ৩ জন এবং একজন সেনাসদস্যের গুলিতে প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহতের কথা বলা হয়েছে। এছাড়া আহত হয়েছে ৫২২৪জন। এদের মধ্যে জনুয়ারিতে নিহত হয়েছে ৫৩জন, ফেব্রুয়ারিতে ১০জন, মার্চে ২২জন, এপ্রিলে ১৭ জন, মে মাসে ১৭জন, জুনে ১৩জন।

যৌতুক সহিংসতার ব্যপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে যৌতুক সহিংসতার শিকার হয়েছে ১১১ জন। ধর্ষণের শিকার হয়েছে ২৮৯জন। যৌন হয়রানীর শিকার হয়েছে ১১৪জন। এছাড়া গত ছয় মাসে গণপিটুনীতে ৬৩ জনের মৃত্যু হয়েছে।

বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্খনের ব্যপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে বিএসএফের হাতে ১৪ বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন এবং অপহৃত হয়েছে ৫৯ জন।

সাংবাদিকদের ওপর আক্রমণের ব্যপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে এক জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ জন। হুমকির সম্মুখীন হয়েছে ৯জন। ১৮ জন লাঞ্ছিত হয়েছে এবং ৫জন গ্রেফতার হয়েছে।

এছাড়া গত ছয় মাসে তৈরি পোশাক শিল্পে ৪৭৫জন শ্রমিক আহত হয়েছেন বলে জানানো হয়।

এছারা প্রতিবেদনে উপজেলা নির্বাচন ২০১৪, নারায়ণগঞ্জের-৫ আসনের উপনির্বাচন, মিরপুরে বিহারী ক্যাম্পে হামলা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা, সভা-সমাবেশে হামলা ও নিষেধাজ্ঞা, ও মত প্রকাশের ব্যাপাওে সরকারের নেতিবাচক মনোভাব, বাংলাদেশ-ভারত ও নিয়ানমার সম্পর্ক, শ্রমিক অধিকার ও নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কর হয়েছে।

ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস