বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণসহ শিক্ষা জাতীয় করণের দাবিতে প্রতীক অনশন চলছে।
জেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানীর নেতৃত্বে ২৬ এপ্রিল বুধবার সকাল ১১ টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ অনশন চলবে। অনশনে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান, সহ-সভাপতি শামীম আল মামুন জুয়েল, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ১২টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। পরে বিকেলে উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম অনশন ভঙ্গ করান।
জেড





