পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তুষার কান্তি রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, বুধবার সকাল ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় জানান, নৌকাডুবির ঘটনার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ৬৮ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। উদ্ধার হওয়া ৬৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএস