আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা পদ্ধতিতে বড় ধরণের পরিবর্তন আনা হবে জানিছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। শুধু সরকারের পক্ষে প্রশ্নপত্র ফাঁস বন্ধ সম্ভব নয় বলেও মন্তব্য করে তিনি।
এসময় তিনি বলেন, 'একমাস পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে, আমরা সেটা কীভাবে মোকাবেলা করব সেটা নিয়ে জোড়ালো প্রস্তুতি নিচ্ছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব গোয়েন্দা সংস্থা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই।’
এসএম
আরও পড়ুন….





