নওগাঁর মান্দায় ইয়াবাসহ এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। আটক অধ্যক্ষের নাম রুস্তম আলী।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার গোসাইপুর মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল রুস্তম আলী মাদক সেবন করতেন। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার সময় উপজেলার গোসাইপুর মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
জেড





