জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ১০৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ জব্দ করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার গামারীতলায় রবিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে এ মদ জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, রাত ৩টার দিকে সীমান্তে মেইন পিলার ১২০৯/৫-এসের কাছ থেকে ১০৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১,৬৩,৫০০ টাকা।

এমকে