রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাইকেল র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শাপলা চত্বর চেঙ্গী স্কোয়ারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় সাইকেল র‌্যালিটি বেশ কয়েকটি স্থানে পথসভা করে।

পথসভা থেকে রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষায় সবাইকে সচেতন করেন। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে র‌্যালিটি বাসদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে র‌্যালির উদ্বোধন করেন সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক জাহেদ আহম্মেদ টুটুল, কমরেড নাজির হোসেন প্রমুখ।

মাসুম/ এআই