মাগুরার শালিখা উপজেলার ছোট থৈপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার সকালে পুলিশ অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

লাশের দু’হাত ও মুখ গামছা দিয়ে বাধা ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশের ধারণা দুরবর্তী কোন স্থান থেকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।

শালিখার সিংড়া পুলিশ ক্যাম্প ইন চার্জ এ এস আই রওশন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সকালে পুলিশ শালিখার ছোট থৈপাড়া গ্রামের আড়পাড়া-ঝিনাইদহ সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির ওই লাশটি উদ্ধার করে।

পরেময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে এটি পাঠানো হয়। লাশের মুখ ও হাত গামছা দিয়ে বাধা ছিল। মাথায় রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে।

এলাকাবাসী কেউ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশের ধারণাদূরবর্তী কোন স্থান থেকে হত্যার পর দুর্র্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি ফেলে রেখে গেছে।

এসএইচ