গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মঠবাড়িয়া থানা পুলিশ পৌর শহরের মহিলা কলেজ এলাকা থেকে বাবু ( ২৩ ) ও রিপন ( ২৫ )নামের দুই যুবককে ৮পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ৷
বাবু আন্ধারমানিক গ্রামের আজাহার আলী হাওলাদারের ছেলে ও রিপন উপজেলার ধানীসাফা গ্রামের শাহজাহানের ছেলে ৷
থানা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার আল-মামুন ও এ এস.আই হাসান গ্রেফতার করে ৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে ।
জেআই





