কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজের মা'কে খুন করার অভিযোগে বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার (শাহীবাজার) গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাহারের ছেলে।

পুলিশ জানায়, প্রায় সে নেশা করে বাড়ির লোকজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ত। গত বুধবার বেলাল নেশা করে বাড়িতে মাতলামী শুরু করলে তার মা বুলবুলি বেগম তাকে শান্ত করতে আসেন। এ সময় সে উত্তেজিত হয়ে পাশে থাকা নলকুপের হাতল দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। এসময় ফুফু হাজেরাকেও আঘাত করে সে। গুরুতর আহত ফুপুকে প্রতিবেশীরা ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঐ দিনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়। ঘটনার পরপরই ছেলে বেলাল হোসেন পালিয়ে যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির-উল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

 

এইচ ই