চুয়াডাঙ্গায় হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ায় রবিবার ৩ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- মাসুদ, মহিদুল ও মাহমুদ। পালিয়ে যাওয়া জাহিদ হাসান জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা লাইপাড়ার মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

জানা যায়, গোপন খবরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা গত শনিবার দিবাগত রাতে জীবননগর থেকে কাটা বন্দুকসহ ডাকাত সরদার জাহিদ হাসানকে (৩৪) আটক করে। গোয়েন্দা কার্যালয়ে আটকাবস্থায় রবিবার সকালে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। এ ঘটনায় ৩ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে আহ্বায়ক করে পালিয়ে যাওয়া ঘটনাটি তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছেন। জাহিদ হাসানকে আটক করতে রবিবার সন্ধ্যা থেকে চিরুনী অভিযানের নামে সম্ভব্য এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে।

জেড