গতকাল সংঘর্ষের সুত্র ধরে আজ আবার সংঘর্ষে জড়িয়েছে চসিক মেয়র আ জ ম নাসির গ্রুপ বনাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।

আজ রাত ৮টার দিকে চট্রগ্রাম আইন কলেজের সামনে তারা এই সংঘর্ষে জড়ায়।

স্থানীয়দের মতে, গতকাল মেয়রের বাসার সামনে নাছির গ্রুপের লিমনের এক অনুসারী কে পিঠিয়েছিল মহিউদ্দীনের অনুসারী বাবরের গ্রুপের কর্মীরা। তার ধারাবাহিকতায় আজকের সংঘর্ষের সুত্রপাত।

রাতের এই সংঘর্ষে জড়ায় লিমন ও বাবরের অনুসারিরা। সংঘর্ষে চলাকালিন এক পর্যায়ে প্রকাশ্যে গুলি বিনিময় করে উভয় গ্রুপ।

তাদের এই সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৭ জন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

মাসুম/এসএম