রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ফাঁসি চেয়ে দেয়ালে দেয়ালে পোস্টার।
শুক্রবার সকালে দেখা যায় মগবাজার,মৌচাক,মালিবাগ-শান্তিনগর,মালিবাগ রেলগেট ও রাজধানীর বিভিন্ন সড়কে খালেদ ওরফে খালিদ অলিভি ওরফে ল্যাংড়া খালেদের ফাঁসি চেয়ে দেয়ালে পোস্টার সাঁটানো।
পোস্টরে বিভিন্ন হত্যা মামলার অভিযোগ এনে যুবলীগ নেতা ক্যাসিনো খালেদের ফাঁসির দাবি জানানো হয়।

ক্যাসিনোগুলোর বিরুদ্ধে র্যাবের অবৈধঅভিযান চলিয়ে যুবলীগ নেতা খালেদ মাহামুদকে গত ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় তাকে তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণে টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এর আগে খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় শুরু হয় অভিযান। ওইদিন দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখে র্যাবের শতাধিক সদস্য। একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব।
এই ক্যাসিনোর সভাপতি খালেদ। এ সময় ওই ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করা হয়। সেখানে নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ফকিরাপুলের অভিযান শেষে খালেদের বাসায় ঢোকে র্যাব।
গ্রেফতারেপ একাধিক মামামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। আদালতে রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করেন। আদালত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়।
জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে একের পর এক উর্ধতন কর্মকর্তাদের নাম।
এএস





