চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার রশিক শাহর মাজারের কাছ থেকে একটি দেশি পাইপগান, একটি গুলি ও ১৭০ বোতল ফেন্সিডিলসহ আবুল বাশার পাপ্পু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পাপ্পু মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) গফুর বাদী হয়ে পাপ্পুর বিরুদ্ধে মামলা করেছেন।

এমআর