মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক আশরাফুল আলম গতকাল রোববার কর্মস্থলে যোগদান করেছেন।
কার্যভার গ্রহণের পর আজ সোমবার মাগুরা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তিনি মতবিনিময় করেন। সভায় আশরাফুল আলম মাগুরাতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, সরকারি মেগা প্রকল্প ও ভিশন ২০৪১ এর আলোকে কর্মপরিকল্পনা প্রনয়ণপূর্বক মাগুরা জেলায় তাঁর আন্তরিকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মুক্ত আলোচনায় মাগুরা জেলার সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক সকলকে নিয়ে দলগত প্রচেষ্টার মাধ্যমে মাগুরা জেলাকে সামনে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সাইফুল্লাহ/এম বিল্লাহ





