চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে রবিবার, ২২ জানুয়া‌রি বিকেল ৪টায়। শীতকালীন এ অধিবেশন দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন।

এ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপ‌তি আবদুল হা‌মিদ। তার ভাষণে আগামী দিনের দিক নির্দেশনা থাকবে। এছাড়া থাকবে সরকারের বিগত বছরের কার্যক্রমের চিত্র।

গত ৩ জানুয়া‌রি, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ এ অ‌ধি‌বেশন আহ্বন করেন।

রবিবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপ‌তিত্বে দি‌নের কার্যসূচি শুরু হবে। তার আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা ক‌মি‌টির বৈঠকে অধিবেশনের মেয়দ ও শুরুর সময় নির্ধারণ করা হয়।

এবারের অ‌ধিবেশন দীর্ঘ হবে। কেননা রাষ্ট্রপ‌তির ভাষণের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে।

এমই